বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন

আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃক জমি অধিগ্রহনে বাড়ি-ঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের আশুগঞ্জ পুর্নবাসন প্রকল্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য খবির মোল্লা, মামুন মৃধা, গাজী হাজিফুর রহমান পিন্টু, সীমা বেগম ও হুমায়ুন মোল্লা।

শেষে বিক্ষোভ মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বক্তারা বলেন, ২০১৫ প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ভূমি যাচাই বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্থ পরিবারের অজান্তে জমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়।

২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫ পরিবারকে উচ্ছেদ করা হলে তখন থেকেই তারা রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন।

তাই ক্ষতিগ্রস্থরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে পুর্নবাসনের দাবি জানান।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২০/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD