বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
উজিরপুর বাবরখানা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

উজিরপুর বাবরখানা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী বাবরখানা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও স্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল আব্দুর রহিম হাওলাদার সেতুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ হাওলাদার , বিএনপি নেতা মোঃ জামাল তালুকদার , সাবেক ছাত্র বাদশা ফয়সাল , রাসেল খান , সরোয়ার সরদার , রাজিব বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

পবিত্র কালামুল্লাহ হাকীম থেকে অংশবিশেষে তিলাওয়াত এবং তরজমার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণ , পরীক্ষার্থীদের সার্বিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে আমন্ত্রিত অতিথিবৃন্দ , অভিভাবকবৃন্দ ও শিক্ষকমন্ডলী বক্তব্য উপস্থাপন করেন ।

এ সময় নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রহিম হাওলাদার সেতু বলেন , জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে তারুণ্যের বিজয় মিছিলে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে লেখাপড়ার পাশাপাশি বৈষম্য বিহীন সমাজ বিনির্মাণে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে । ইতিহাসের রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রসিডেন্ট মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেডফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তমের গৌরবোজ্জ্বল ১৯ দফা কর্মসূচীর রূপরেখা এবং আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আজীবন সংগ্রামী চেতনা বুকে ধারণ করে তারুণ্যের অহংকার বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে দেশের ভবিষ্যত প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য ।

বাস্তব জীবনে সত্যিকারের আদর্শ নাগরিক হিসেবে সমাজের বুকে মাথা উঁচু করে চলতে হলে প্রতিটি শিক্ষার্থীকে নিজের ভবিষ্যত গন্তব্য মিশন এবং ভিশন সেট করার মাধ্যমে অর্জন করতে হবে ।

যার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে এস এস সি পরীক্ষায় ভালো ফলাফল লাভ করা । প্রতিটি শিক্ষার্থীকে চিন্তার পরিধি বিস্তৃত করে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে যোগ্য করে গড়ে তুলতে এবং ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর পৃথিবীতে টিকে থাকতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD