বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
নগরের কাশিপুর এলাকায় একটি দীঘি ও একটি পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ

নগরের কাশিপুর এলাকায় একটি দীঘি ও একটি পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

নগরের কাশিপুর এলাকায় একটি দীঘি ও একটি পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর উত্তর ইছাকাঠী এলাকার হাতেম মীরার দিঘির পাড়ে নীরব নামের একটি শিশু রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে মানুষের পায়ের কাটা অংশ দেখতে পায়। সে স্থানীয়দের জানালে বিষয়টি থানা ‍পুলিশকে অবহিত করা হয়। পরে থানা পুলিশ এসে সেই পায়ের অংশ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বাবুল সিকদার জানান, পায়ের অংশটি পুলিশ নিয়ে যাওয়ার সময় দীঘির পশ্চিম পাশের একটি পুকুরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের শরীরের আরও কিছু অংশ ভাসতে দেখে। পরে সেগুলো উদ্ধারও করে পুলিশ।

যারা যারা উদ্ধারের সময় কাছে ছিল তারা হাত-পায়ের টুকরাসহ মাথার মস্তক ও কলিজাও পেয়েছে। তবে পুলিশ স্থানীয়দের কিছু বলেনি। তারা পুকুর ও দীঘিতে তল্লাশি করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দিয়ে এনেছে।

থানা পুলিশ ও স্থানীয়রা প্রাথমিক ধারণা করছে, শরীরের অংশগুলো কোনো শিশুর। এগুলো কীভাবে নগরের কাশিপুর এলাকার দীঘি ও পুকুরে এসেছে, তা খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশের কয়েকজন সদস্য।

বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।

তিনি শুধু বলেছেন, এ পর্যন্ত মানুষের শরীরের হাতের একটি অংশ ও পায়ের একটি অংশ উদ্ধার করা হয়েছে। আশপাশে তল্লাশি চলছে। বিস্তারিত পরে বলা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD