মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বরিশালে দোয়া অনুষ্ঠিত হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বরিশালে দোয়া অনুষ্ঠিত হয়েছে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দোয়ার আয়োজন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এতে বরিশাল মহানগর বিএনপির সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতের আগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। আগে নির্বাচন দিয়ে পরে সংস্কার করতে হবে। নির্বাচন নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে।

এসব চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ ভোট দিতে পারেনি কিন্তু এখন মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে সুন্দর একটি নির্বাচন। বিএনপির মধ্যে যারা বিরোধ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময় তিনি বিএনপিতে যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায় করছে তাদের ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রাম আমাদের মনে রাখেতে হবে। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসেন সেজন্য সবাই দোয়া করবেন।

রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিষয়ে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা ঘোষণা দিয়েছে। এটা সময় উপযোগী। এখানে সবকিছুর কথাই বলা হয়েছে।

এ সময় তিনি দলের মধ্যে বিভেদ না করে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুর হক তারিন,  সৈয়দ আকবর সহ মহানগর বিএনপির নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD