বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
২০২৫ সালের শেষে নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন “নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ

২০২৫ সালের শেষে নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন “নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল নগরের কাশিপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ ‍উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এ সময় ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এত দিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল বা অতটা মনোযোগ ছিল না। আবার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আর আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে ইসি মাছউদ বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে কর্তন করা। ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিনদেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে।

তালিকায় ভুয়া ভোটার কেউ থেকে থাকলে যাচাই করে সেটি সরাসরি বাদ দেওয়া হবে। এলক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা দেশে ছড়িয়ে পড়েছেন এবং তারা বাড়িতে বাড়িতে যাবেন।

এ কার্যক্রম ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত চলবে। এ কাজটি প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতা সাথে সাথে; দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে পরবর্তী ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল জেলার সব উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD