রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় তারুণ্যের উৎসবে মঞ্চমাতালেন ডক্টর ফাইজুল ও রাশেদ

কলাপাড়ায় তারুণ্যের উৎসবে মঞ্চমাতালেন ডক্টর ফাইজুল ও রাশেদ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চলছে ২০ দিনব্যাপী মেলা। কলাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মেলার প্রধান আকর্ষণ হিসেবে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সংগীত দিয়ে মন মাতাতে আসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর আরটিভি,এশিয়ান টিভি ও বৈশাখী টিভির নিয়মিত শিল্পী মো.রাশেদুজ্জামান এবং ডিজিটাল ক্রিয়েটর ও ডেন্টাল সার্জন পটুয়াখালী ডা.ফইজুল ইসলাম। সন্ধ্যার পরই উপজেলা প্রশাসনের খেলার মাঠ উৎসুক জনতার ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়।

ডা.ফয়জুল একে একে কেন এই নিসংগতা….পাগলা হাওয়া…. সেই তুমি কেন এত অচেনা হলে সহ আরও অনেক গান। এবং রাশেদুজ্জামান গেয়েছেন চুমকি চলেছে একা পথে…রশিক আমার মন মজাইয়া…সোনা বন্ধুরে সহ আধুনিক, ব্যান্ড এবং ফোক গানে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন।

সবশেষে চ্যানেল আই সেরা কন্ঠের মেঘ মুন্না রাত ১১টা পর্যন্ত মঞ্চ মাতিয়ে রাখেন। শিল্পী রাশেদুজ্জামান বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন সুন্দর একটা আয়োজন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, কলাপাড়ার মানুষ অনেক আনন্দপ্রিয়। দাওয়াত পেলে বারবারই এখানে ছুটে আসবেন বলে তিনি জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, রাশেদুজ্জামান এবং ডাক্তার ফাইজুল ইসলাম আমাদের ব্যাচমেট।

তারা দুজন’ই অসাধারণ পারফর্মেন্স করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, কলাপাড়ার মানুষকে আনন্দ দিতে চেষ্টা করে যাচ্ছি।

তারুণ্যের উৎসব উপলক্ষে কলাপাড়ায় ২০ দিন ব্যাপী বিভিন্ন মেলা চলছে। সেই সাথে কুয়াকাটায় চলছে পর্যটন মেলা।তিনি আরও বলেন, ডা.ফইজুল ইসলামের গান আগেও শুনেছি।

আজ রাশেদুজ্জামান’র গান শুনলাম তারা দুজন’ই চমৎকার পারফর্মেন্স করেছেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD