বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
নতুন বছরের নতুন সূর্য উপভোগে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভীড়

নতুন বছরের নতুন সূর্য উপভোগে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভীড়

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরের নতুন সূর্য উপভোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের জমিয়েছে হাজারো পর্যটক। গতকাল সকাল থেকেই সৈকতে এ সকল পর্যটকদের আগমন ঘটে।

বুধবার কাঁকডাকা ভোরে নতুন সূর্য উদয় উপভোগ করতে চর গঙ্গামতি, গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। তবে ঘন মেঘ ও ঘন কুয়াশার কারনে সূর্য উদয় উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে পর্যটকদের।

আগত পর্যটকদের ভীড়ে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা ঝালকাঠি থেকে আসা পর্যটক দম্পতি নিলয়-মুক্তা জানান, গতকাল এখানে এসেছি। গত মধ্যরাতে বিচে এসে আতশবাজি এবং হৈ-হুল্লোড় করে নুতন বছরকে স্বাগত জানিয়েছি।

চমৎকার একটা পরিবেশ ইংরেজি নববর্ষকে উপভোগ করেছি। কুয়াকাটা সৈকতের ব্যাবসায়ী ইমরুল জানান, গতকাল থেকে বেচাবিক্রি ভালো। গতকাল সারারাত সৈকতে পর্যটকদের আনাগোনা দেখা গেছে।

কুয়াকাটা ট্যুর অপারেটরস এসোসিয়েশন’র সভাপতি এবং ইলিশ পার্ক এন্ড রিসোর্টের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার জানান, থার্টি ফার্স্ট নাইট এবং নুতন বছরকে বরন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আনাগোনা ঘটেছে।অধিকাংশ হোটেল-মোটেল’র রুম আগে থেকেই বুকিং হয়ে ছিল। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোন’র ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু জানান, থার্টি ফার্স্ট নাইট এবং নুতন বছরকে বরন করতে আসা পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

সর্বক্ষণিক টুরিস্ট পুলিশ এবং সাদা পোশাকে টহলরত পুলিশ সদস্যরা মাইকিং সহ নিরাপত্তার জন্য কাজ করছেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD