রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক

শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া উপজেলাধীন শিক্ষক ও কর্মচারী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে কলাপাড়ার বিএনপির দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নাছির উদ্দিন হাওলার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি’, আইয়ুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার প্রভাষক নজরুল ইসলাম, মোয়াজ্জেমপুর ছলেহিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, ধানখালী পাঁচজুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু বক্কর প্রমুখ। খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. নূরে আলম মুরাদ বলেন, কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওভাঙ্গা ফাজিল মাদরাসার প্রভাষক ইভান মাতুব্বর।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD