রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাংলাদেশের মাটিতে যতবার সুষ্ঠু ভোট হয়েছে ততবারই বিএনপি জয়লাভ করেছে……কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  এবিএম মোশাররফ হোসেন

বাংলাদেশের মাটিতে যতবার সুষ্ঠু ভোট হয়েছে ততবারই বিএনপি জয়লাভ করেছে……কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  এবিএম মোশাররফ হোসেন

Sharing is caring!

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, বাংলাদেশের মাটিতে যতবার ভোট সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করেছে। শেখ হাসিনা অবৈধ সরকার ২০১৪ সালের প্রহসনের নির্বাচনে বিনা ভোটে জয়লাভ করেছে। ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে।

এবং ২০২৪ সালের নির্বাচন আমলা এবং মামুদের নিয়ে নির্বাচন করা হয়েছে। কোন নির্বাচিত নেতারা শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। তিনি আরও বলেন, শেখ হাসিনার অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ বছর মিথ্যা সাজা দিয়েছিল।

সেই সাজা খেটেও তিনি দেশে ছিলেন। দেশকে ভালো বাসেন বলেই তিনি দেশ থেকে পালিয়ে যাননি। অথচ শেখ হাসিনা অবৈধ সরকার পরিবার নিয়ে ইন্ডিয়ায় পালিয়ে গেছেন তার নেতাকর্মীদের বিপদে ফেলে সোমবার বিকেল ৩.৩০ টায় মহিপুর থানা বিএনপি’র উদ্যোগে আয়োজিত মহিপুর কো- অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রজ্ঞাপান্ডা করছে, তারা বলছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দু নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ছাড়া করা হচ্ছে অথচ আজ বিএনপির  আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের দলের সাথে যুক্ত হয়েছে। মহিপুর থানা বিএনপি’র সভাপতি মো. জলিল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া  উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মো. জাফরুজ্জামান খোকন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো.আজিজ মুসুল্লি, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীূ নান্নু মুন্সি রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি, মহিপুর থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্ধশত সনাতন ধর্মাবলম্বী এবিএম মোশাররফ হোসেনকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD