বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নে অবস্থিত শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী প্লাটিনাম জয়ন্তী এবং পুনর্মিলনী বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ।

বি এন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিজলা মেহেন্দিগঞ্জ থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার যুগ্ম সচিব মোঃ সোহরাব হোসেন ।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মশিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার ড. মোঃ মামুন অর রশিদ , অত্র বিদ্যাপীঠের সাবেক সভাপতি কাজী ওয়াহিদুজ্জামান সহ অত্র স্কুলে বিভিন্ন সময়ে অধ্যয়নরত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।

পবিত্র কুরআন থেকে অংশবিশেষ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের দিনব্যাপী কার্যক্রম শুরু করা হয় ।

আমন্ত্রিত অতিথিদের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন , স্মারকগ্রন্থ দীপান্তরের মোড়ক উন্মোচন , মঞ্চে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান সহ বক্তব্য উপস্থাপনের মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্ত করা হয় ।

এর আগে সকালে শ্রীপুরের কৃতি সন্তান মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জের সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম লাবু কে সাথে নিয়ে বরিশাল থেকে রওয়ানা হয়ে তার নিজ এলাকায় পৌঁছালে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোভাসায় সিক্ত হন । দলীয় নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশের পরিবেশ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD