বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
ঘূর্ণিঝড় দানার প্রভাবে কুয়াকাটায় ১৩টি ঘর বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় দানার প্রভাবে কুয়াকাটায় ১৩টি ঘর বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কুয়াকাটায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৩টি ঘর বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে কুয়াকাটার তাহেরপুর গ্রামে এই ঘটনা ঘটে।প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

স্থানীয়রা জানান, হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে ঘরবাড়ি ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ইব্রাহিমের ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়।

একই এলাকার আবুতালেব এর বাড়িতে গাছ উপড়ে পড়ে ঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাবুল সরদারের বসতঘরের চাল ও বেড়া বাতাসে উড়িয়ে নিয়ে যায়।

দুলাল,কামাল,রুবেল,বেল্লা ল,রিয়াজ, গিয়াস উদ্দিন,হালিম ও মোশাররফ এর ঘরের উপর গাছ পরে সম্পূর্ণ ঘর ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী মাওলানা আব্দুর জব্বার বলেন, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে এলাকায় অনেক ঘরবাড়িসহ গাছপালা উপড়ে ফেলে। এতে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ।’

জামাল সরদার বলেন, ‘প্রচণ্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়ে গেছে। এ সময় আমের গাছও উপড়ে ফেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম বলেন ,খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি লতাচাপলি ইউনিয়নের তাহেরপুরে ১৩ টি টিনের ঘর ও অনেকগুলো গাছ উপড়ে পড়েছে  দমকা হাওয়ার ফলে। ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি হিসাব করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD