রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন

কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে কলাপাড়া প্রেস ক্লাবে’র সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সাধারন শিক্ষার্থীদের মধ্যে মো. নাঈম, সাগর হোসেন, নেছার উদ্দিন ও মিম আক্তার বক্তব্য রাখেন।

এসময় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের সাধারন শিক্ষার্থীসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কলাপাড়া শহরের সবচেয়ে বড় এ কলেজের খেলার মাঠে শিক্ষার্থীসহ কিশোর-তরুণরা খেলাধুলা করে।

বৃদ্ধরা হাঁটাহাঁটি করার জন্য এবং ভোরে স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা শরীরচর্চার জন্য মাঠটি ব্যবহার করেন। কিন্তু তারা এখন মাঠটি ব্যবহার করতে পারছেন না।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে একটি পক্ষ নিজেদের আর্থিক স্বার্থ লাভের জন্য কলেজ মাঠে মেলার নাম করে মাঠটিকে দখল করে নেয়। সে মাঠটি তারা এখনও উন্মুক্ত করেনি। এতে শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি মানসিক বিকাশে বিঘ্ন ঘটে ।

আগামী ২৪ ঘন্টার মধ্যে মাঠটি উন্মুক্ত না হলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন সাধারন শিক্ষার্থীরা।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, অতিশীঘ্রই মাঠটি উন্মুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২২/১০/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD