সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম

চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান ও চর ব্যারেড নদীতে ব্রীজের প্রস্তাবনা সহ বেরী বাঁধ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির কর্মকতারা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিন ব্যাপি এসব প্রকল্প পরিদর্শন করেন জেলা সহকারী প্রকৌশলী মোঃ ইউনুস, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গায়েন ও উপ সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস।

এ সময় উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গায়েন বলেন, উপজেলার ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১২০ কিলোমিটার কাচা সড়ক গুলোর মধ্যে ইতিপূর্বে ১০ টি প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে যা বাস্তবায়নের পথে।

১০ কিলোমিটার বেরিবাঁধের ক্ষতিগ্রস্ত রাস্তা কিছু দিনের মধ্যে মেরামত করা হবে এবং সাড়ে ৬ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে বাকি সবটুকু রাস্তা পর্যায়ক্রমে করা হবে। বাউফলের বিছিন্ন দ্বীপ চন্দ্রদ্বীপ ইউনিয়নের আয়তন ৫৬ বর্গকিলোমিটার এ দ্বীপে প্রায় ২৬ হাজার লোকের বসবাস। লোকজনের যাতায়াত ব্যাবস্থা খুবই নাজুক তাই এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি চর মিয়াজান টু চর ব্যারেট খালের উপর সংযোগ সেতু নির্মাণের প্রস্তাবনা ব্যাক্ত করেন। আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমামায়ন কবির, উপজেলা শ্রমিকদল সভাপতি মো. হাচান মাহমুদ মন্জু, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল বাসার, উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক মো. হাচান মল্লিক, মো. রিপন ও মো. মনির প্রমূখ।

 

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD