সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাউফলে সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে শিশু যৌন হয়রানির অভিযোগ

বাউফলে সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে শিশু যৌন হয়রানির অভিযোগ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম , উপজেলা প্রতিনিধি বাউফলঃ

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক কন্যা শিশুকে (১১) যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মদনপুরা ইউনিয়নের মৃধার বাজারের মুদি ব্যবসায়ী আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে এ অভিযোগ।

তিনি সাবেক সেনা সদস্য ও ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি। নির্যাতিত শিশু বলেন, আনোয়ারের দোকানে তিনি বাজার করতে যেতেন। একসময় আনোয়ার তাকে জোর করে চেপে ধরতেন। তিনি বাঁধা দিলে তাকে চর থাপ্পড় মারতেন।

সে প্রায়ই এমন করতো। নাম প্রকাশ না করার শর্তে মেয়ের মামা বিষয়টি নিশ্চিত করে শাস্তির দাবি জানিয়েছেন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, ওই শিশু একই সিনড্রোম নিয়ে একাধিকবার হাসপাতালে আসেন।

পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার কোনো রোগ নেই কিন্তু শিশুটি প্রচুর আতঙ্কিত ছিলো। সে কিভাবে ভয় পাইছে সেটা বোঝার চেষ্টা করতে বললাম পরিবারকে। শিশু তার বড় বোনকে ঘটনা খুলে বলেন।

আজকে আবারো শিশু চিকিৎসা নিতে আসলে, আমি সমস্যা জানতে চাই। তখন শিশু নির্যাতনের বিষয়টি খুলে বলেন আমাকে। ঘটনাটি সত্যি হলে তা অত্যন্ত ঘৃণিত কাজ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে মুঠোফোনে আনোয়ার হাওলাদার বলেন, তিনি ওই মেয়েকে চেনেনই না।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, একটি মাধ্যমে তিনি আগেই বিষয়টি শুনেছেন। থানার প্রেট্রোলিং টিমকে সরেজমিনে খোঁজ খবর নিতে বলা হয়েছে।

এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি বলেও জানান তিনি। প্রসঙ্গত, অভিযুক্ত আনোয়ার হাওলাদার ছয় মাস আগে- তার দোকানের আইসক্রিম চুরি করে খাওয়ার অপবাদে তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করার অপরাধে গ্রেফতার হয়েছিলেন।

 

মো.আরিফুল ইসলাম বাউফল উপজেলা প্রতিনিধিঃ

তারিখ-১১/১০/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD