সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ইটভাটায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

কলাপাড়ায় ইটভাটায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে কেকেবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

জানা গেছে, লতাচাপলী  ইউনিয়নে পুনামাপাড়া গ্রামে কেকেবি ইটভাটায় ইট তৈরীর কাজে খাপড়াভাঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা  হয়।

এসময় স্পট থেকে ২টি ভেকু, একটি পল্টুন, একটি বাল্কহেড জব্দ করেন। জব্দকৃত মালামাল’র অনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। আগামী ৩ দিনের মধ্যে জরিমানা টাকা পরিশোধ না করলে, জব্দকৃত মালামাল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের জিম্মায় জব্দকৃত মালামাল রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন, খাল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হবে‌। জব্দকৃত মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
তারিখ: ১০.১০.২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD