সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ

কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়ি-ঘর ও চলাচলের রাস্তাঘাট রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জোয়ারের পানিতে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীরে জোয়ারের পানিতে দাঁড়িয়ে এ প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

প্রায় ঘন্টা ব্যাপী প্রতিবাদ কর্মসূচী শেষে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, মোঃ শাহীন মোল্লা, মোঃ সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো: মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসাঃ হালিমা আয়শা এবং মেহেদী হাসান প্রমূখ।

বক্তারা বলেন, ‘পশ্চিম লোন্দা গ্রামের ২৫০ টি দরিদ্র পরিবার প্রায় ৪০ বছর ধরে জোয়ার ভাটায় ভেসে, ডুবে বসবাস করছে। আমরা বেঁচে থাকার জন্য, কৃষি জমি রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ চাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৩/১০/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD