বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

কলাপাড়ায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন অপরাধে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের সদর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়া।

এসময়  কলাপাড়া উপজেলা স্যানেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনার সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষনের দায়ে শুভ মেডেকেলের মালিককে ১৫ হাজার টাকা, পন্য’র মোড়কে সঠিক নাম ঠিকানা না থাকায় পটুয়াখালী বেকারীর মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ন হাঁস-মুরগীর খাবার বিক্রি করার দায়ে ভাই ভাই ষ্টোর্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পৌরশহরের অনেক দোকান তাৎক্ষনিক বন্ধ করে সটকে পড়েন মালিকরা।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়া বলেন, পন্যের গুনগতমান যেন ঠিক থাকে এবং অতিরিক্ত দামে যেন কেউ পন্য বিক্রি করতে না পারে এজন্যই ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। কলাপড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এসময় অনেক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া
তারিখ:০৩.১০.২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD