শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে বরিশালে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে বরিশালে প্রস্তুতিমূলক সভা

Sharing is caring!

বরিশাল প্রতিনিধি ঃ
আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪
সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পূজামন্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক
বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল
পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
লুসিকান্ত হাজং, বরিশালের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর হাফিজ ও মেজর মোহাম্মদ রাশেদ খান, বিএমপি’র অতিরিক্ত
উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফারুক হোসেন, জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সরকারি ও বেসরকারি
প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।

শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী
নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD