শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের জানাজাশেষে দাফন সম্পন্ন

কলাপাড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের জানাজাশেষে দাফন সম্পন্ন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের জানাজা নামাজে সকল দলের নেতা কর্মী ও দলমত নির্বিশেষে হাজারে মানুষের ঢল।

সোমবার(২৩ সেপ্টেম্বর) জোহর নামাজ বাদ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয় ও দ্বিতীয় জানাজা আছর নামাজ বাদ বালীয়াতলী নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান তালুকদার (৭৬) (২২ সেপ্টেম্বর) রবিবার দুপুর ২ টার দিকে বার্ধক্যজনিত কারনে ঢাকার শ্যামলী স্পেশালাইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান তালুকদারের ভাই ব্রিগেডিয়ার জেনারেল(অব:) মো. হাবিবুর রহমান মিলন তালুকদার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাজায় বলেন, তার ভাইয়ের জানাজাার নামাজ বর্তমান রাজনৈতিক যে পরিবেশ তাতে ঠিকমত পালন করতে পারবেন কিনা তিনি সন্দেহে ছিলেন।

কিন্তু বিগত দিনের কথা ভুলে দলমত নির্বিশেষে সকলের সহযোগীতায় সুন্দর ভাবে ভাইয়ের জানাজায় পালন করতে পেরেছেন। এজন্য কলাপাড়ার সকলকে তিনি ধন্যবাদ জানান এবং তার ভাইয়ের জন্য দোয়া করতে বলেন। এ সময় কলাপাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২৩/০৯/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD