সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ইটালী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে।। আহত -১৫

কলাপাড়ায় ইটালী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে।। আহত -১৫

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :

পটুুয়াখালীর কলাপাড়ায় ঢাকা-কুয়াকাটাগামী ইটালী পরিবহন (ঢাকা মেট্রো ব-১২-৩৩৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ধান ক্ষেতে পড়ে গেছে।
সোমবার সকাল ৬ টার দিকে কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কে মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রাম অতিক্রমকালে এ দূর্ঘটনা ঘটে। এতে অন্ততঃ ১৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বেপরোয়া গতিতে চালানোর কারনে এ দূর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন যাত্রী এবং স্থানীয়রা।

তাৎক্ষণিক গাড়ীর চালক সহ সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে,ইটালী পরিবহনটি বেপরোয়া গতিতে চালানোর কারনে নিয়ন্রন হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়।
তবে কাওসার নামে এক যাত্রী বলেন, ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিল।

অপরদিকে, বেপরোয়া গতিতে গাড়ীটি চালানোর কারনে নিয়ন্ত্রনে রাখতে পারেনি।
মহিপুর থানার ওসি, মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি বলেন।

মোয়াজ্জেম হোসেন :কলাপাড়া
২৩/০৯/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD