সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
 পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুটির নাম কাজী শোয়েব আহমেদ (২০ মাস) পিতার নাম কাজী নাজমুল আহসান মিঠু।
শিশুটির পিতার বাড়ি কলাপাড়া পৌর শহরের ৪নং ওয়ার্ডের কবি নজরুল ইসলাম সড়ক এতিমখানায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার শিশু কাজী শোয়েব আহমেদকে নিয়ে তার নানার বাড়ি ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলি গ্রামে বেড়াতে যায়।
 সোমবার বেলা এগারটায় খেলা করতে গিয়ে বাড়ির সকলের অগোচরে পুকুরে ডুবে যায়।
পরে শিশুর নানী পুকুরের কিনারায় শিশুটিকে ভাসতে দেখে।
শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD