শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
চাঁদা দাবি করায় বিএনপি নেতাদের বিরুদ্ধে বরিশালে মামলা

চাঁদা দাবি করায় বিএনপি নেতাদের বিরুদ্ধে বরিশালে মামলা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

ইটভাটার মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে বরিশালের বানারীপাড়া বিএনপি নেতাসহ
২৭ জনের বিরুদ্ধে আদালতে একটি নালিশি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি অভিযোগটি
দায়ের করেন বিএনপিপন্থি ব্যবসায়ী ইটভাটার মালিক আবুল কালাম। অভিযোগটি আমলে নিয়ে
আদালতের বিচারক শারমিন সুলতানা বানারীপাড়া থানার ওসিকে এজাহার (এফআইআর)
হিসেবে গ্রহণের নিদের্শ দিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম বলেন, বিচারক শারমিন সুলতানা
অভিযোগটির শুনানি শেষে সেটি আমলে নিয়ে থানার ওসিকে এফআইআর হিসেবে গণ্য করার
নিদের্শ দিয়েছেন। এতে নামধারি ৭ জন এবং অজ্ঞাতনামা আরো ২০ জন আসামি রয়েছে।

তারা হলেন, উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুুর রহমান
মাসুম মৃধা, সালাউদ্দিন মিন্টুু, ওয়াসিম মৃধা, সাহাদাত মৃধা, নাছির মৃধা, পারভেজ
ব্যাপারী ও বাবুল মৃধা।

ভুক্তভোগী কালাম ব্রিকসের স্বত্বাধিকারী আবুল কালাম বলেন, গত ৭ আগস্ট বিকেলে যুবদল নেতা
সালাউদ্দিন মিন্টু ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুুর রহমানের
নেতৃত্বে ২৬/২৭ জন ইউনিয়নের ডুমুুরিয়ার গ্রামের বাড়িতে এসে ১০ লাখ টাকা দাবি
করে।

দাবিকৃত টাকা না দিলে সে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে হুমকি দেয়।

এ সময়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে মাসুম বিভিন্ন সময়ে তার মোবাইল ফোন দিয়ে
দাবিকৃত অর্থের জন্য চাপ দিতে থাকে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

গত ৭ আগস্ট পুনরায় অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে।

তারা ইট ভাটায় হামলা চালিয়ে ভাংচুর করে।
পাশাপাশি তার ঘরে থাকা নারীদের শ্লীলতাহানি ঘটনায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD