শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে ফিমেল ইন্টারপ্রেনারস ডেভেলপমেন্ট সোসাইটির শুভ উদ্বোধন

বরিশালে ফিমেল ইন্টারপ্রেনারস ডেভেলপমেন্ট সোসাইটির শুভ উদ্বোধন

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধি :

বরিশালের পিছিয়ে পরা নারীদের নিয়ে ফিমেল ইন্টারপ্রেনারস ডেভেলপমেন্ট সোসাইটির (এফইডিএস)শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

৩০ শে আগস্ট বিকাল ৪ ঘটিকায় বরিশাল নগরীর হাসপাতাল রোড সিলভার স্পুন রেস্টুরেন্টে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সমাজে অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করাই মূল লক্ষ্য। একদম গ্রাম পর্যায়ে যে সকল নারীরা বিভিন্ন কাজের যোগ্যতা ও দক্ষতা থাকার পরেও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায় না তাদেরকে একটি সংগঠনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে ফিমেল এন্টারপ্রেনারস ডেভলপমেন্ট সোসাইটি। এফইডিএস এর সদস্য মুবাশ্বিরা তাসদিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নেছা মুন্নি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি বিলকিস আহমেদ লিলি,বরিশাল আইনজীবী সমিতির সদস্য এ্যাড. মো: মাহবুবুল ইসলাম জুয়েল, কাশিপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মামুন অর রশিদ, বরিশাল মিড টাউন হাসপাতালের পরিচালক এইচ এম মামুন, মিড টাউন হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো.তরিকুল ইসলাম পূরানপড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসী সুলতানা, ব্রাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এর এসোসিয়েট অফিসার বিধান বাড়ৈ,রুরযাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর বরিশাল জেলা শাখার সহ – সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের আলোচনায় বলেছেন যে প্রান্তিক পর্যায়ে নারীরা তাদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী পণ্য উৎপাদন করে এবং সেই পন্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে।

নারীদের কে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী নারী হিসেবে গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফইডিএস এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD