শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

২৯শে আগষ্ট বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় বিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মােহাম্মদ নজরুল হােসেন এর সভাপতিত্বে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি’র মাসিক অপরাধ পর্যালােচনা সভা জুলাই-২০২৪ অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সভাপতি মহোদয় বিগত মাসের অর্থাৎ জুলাই-২৪ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি দেশে চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় , মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD