সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীর বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

কুয়াকাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীর বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কুয়াকাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশ গ্রহনকারী মো. মহিম আকন নামের এক ছাত্রের বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে রবিবার (১৮ আগস্ট) বিকেলে কুয়াকাটা চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে কুয়াকাটার সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, শনিবার দুপুরে কুয়াকাটা পৌরসভার পান্জুপাড়ায় ওই শিক্ষার্থী তার স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। সেখানে হামলা চালায় এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে কাজ করতে বিরত থাকতে ও তার স্ত্রীকে নানাভাবে লাঞ্চিত করে অজ্ঞাত পরিচয়ে ৫ থেকে ৬ জন সন্ত্রাসী। তবে কাছাকাছি কোনো পুরুষ না থাকায় তাদের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়নি।
হামলার শিকার মহিম সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও কুয়াকাটা পৌর সভার হোসেনপাড়ার মো. মোকলেসুর রহমান আকনের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই কাজ করছেন এবং শেখ হাসিনার পদত্যাগের পরবর্তীতে কুয়াকাটা এলাকা গঠনে সার্বিকভাবে সুশীল সমাজ ও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজ করে আসছে।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে তাদের সাথে আন্দোলনে যোগ দেন কুয়াকাটা পৌর ছাত্রদল। সেখানে উপস্থিত ছিলেন, ঢাবি প্রতিনিধি শহিদুল ইসলাম সৈকত, রাকিব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মো. ইমরান হোসেন, সাত কলেজ প্রতিনিধি মোহাম্মদ মহিম। কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. জুবায়ের হোসেন রিয়াজ ও সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ কলাপাড়াস্থ সারাদেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এমন একটি ঘটনা দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।
মোয়াজ্জেম হোসেন
 কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD