শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা

Sharing is caring!

ভারতের প‌শ্চিমব‌ঙ্গে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা। ব‌রিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালন হয়।

এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘জাস্টিস ফর মৌমিতা, ‘তনু টু মৌমিতা, কুমিল্লা টু কলকাতা’-এ স্লোগান দেন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা কলকাতায় মৌমিতা ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিচারের দাবি জানান।

এ সময় কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানান তারা।

মানববন্ধনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মোশারেফ ফেরদৌস, আরাফাত রহমান, সাব্বির এলাহি, নাঈমা জামান সুপ্তি, নাজমুস সাকিব, সেরজাম মুনিরা, চতুর্থ বর্ষের সানজিদা রহমান, মৌমিতা জারাসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইর্ন্টান চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD