সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

কলাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন আয়োজিত বৃহস্পতিবার বিকাল ৪টায়  উপজেলার চাকামইয়া ইউপির নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন’র সভাপতি(ভারপ্রাপ্ত) মো.আল মামুন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মো.ইউনুস আলী খান।
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক মো.জুয়েল হোসেন, গাজীপাড়া দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মো.হাবিবুর রহমান, আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়বুর রহমান, কাঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
মো.জাহাঙ্গীর হোসেন, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়’র সিনিয়র শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন, চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিটের সাবেক আহবায়ক আল মাহমুদ, চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন’র সাবেক আহবায়ক মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.রেজাউল প্রমুখ। আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, গাজীপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.হাবিবুর রহমান।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD