শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় চিংগড়িয়া মন্দির কমিটির শান্তি সমাবেশ

কলাপাড়ায় চিংগড়িয়া মন্দির কমিটির শান্তি সমাবেশ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভা ০৫ নং ওয়ার্ডের চিংগড়িয়া রাধাগোবিন্দ ও চিংগড়িয়া সার্বজনীন দূর্গা মন্দিরের উদ্যোগে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিংগড়িয়া রাধাগোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুখরঞ্জন তালুকদার’র সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, ০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মোয়াজ্জেম হোসেন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস সাহা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাথুরাম ভৌমিক ও সাবেক ছাত্রদল নেতা দেবাশীষ কালা প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, বিএনপি অথবা অন্য কোন রাজনৈতিক দলের কেউ আপনাদের ক্ষতি করতে আসলে তাকে বেধে রাখবেন। তিনি আরও বলেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই এই দেশেতে আপনাদের জন্ম, আপনারা এ দেশেরই নাগরিক। তিনি আগামীতে সকল ধর্মীয় অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD