রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীদের বাজার মনিটরিং

বরিশালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীদের বাজার মনিটরিং

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ট্রাফিকের দায়িত্ব পালন ও পরিচ্ছন্নতা অভিযানের পর এবার বাজার মনিটরিং এর দায়িত্ব নিলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ৮ই আগস্ট বিকাল ৫ টা থেকে নগরীর নতুন বাজার,নথুল্লাবাদ কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর নথুল্লাবাদ কাচাঁবাজার, মাংসের বাজারে মূল্যতালিকা দেখছেন।

তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন।

এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন খুচরা বিক্রেতারা।

এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার উপর দোকানপাট, সিএনজিচালিত অটোস্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাইমা বলেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।

এইজন্যই আমরা বরিশালের পাইকারী বাজারসহ বিভিন্ন বাজারে মনিটরিংয়ে এসেছি।আমরা আড়তে, পাইকারি-খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলি। তারা আমাদের জানিয়েছেন এখন থেকে ব্যবসায়ীরা সীমিত মুনাফায় দ্রব্য বিক্রি করবেন। আজ থেকে নগরের প্রত্যকটি বাজারে আমাদের টিম ও অন্য সাধারণ শিক্ষার্থীদের মনিটরিং চলবে যাতে জনগণের কষ্ট লাঘব করা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD