শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে  পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(৮ আগষ্ট) বিকাল ৫টায় পৌর শহরের বিএনপি কার্যালয় থেকে সংক্ষিপ্ত সভ শেষে ঝাড়ু, বেলচা এবং পলিথিন নিয়ে নেমে পরেন নেতৃবৃন্দ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, মো.মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, সদস্য সচিব নূর এ এলাহি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন  জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজল মৃধা, রেহান উদ্দিন রেহান, রুহুল আমিন গাজী,

স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল তালুকদার, আযিম তালুকদার সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল জানান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র নির্দেশনায় কলাপাড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমিছি আমরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা জানান, কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে ১১৪ পটুয়াখালী-৪ কলাপাড়াকে এবিএম মোশাররফ হোসেন’র নেতৃত্বকে শক্তিশালী করতে সকল কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বদ্দপরিকর।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD