শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালের বাবুগঞ্জে মরা গরু বিক্রির জন্য জবাই মাংস উদ্ধার\ আটক-১

বরিশালের বাবুগঞ্জে মরা গরু বিক্রির জন্য জবাই মাংস উদ্ধার\ আটক-১

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
মাংস বিক্রির জন্য আবারও মরা গরু জবাই করে ফেঁসে গেলেন মাংস বিক্রেতা সেন্টু
হাওলাদার ও তার সহযোগিরা।

রাতের আধাঁরে মরা গরু জবাই করে মাংস পাচারের সময়
এলাকাবাসীর রোষানলে পরেন কসাই সেন্টু। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার
সীমান্তবর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারের।

ঘটনার প্রত্যক্ষদর্শী পিকআপ চালক রাব্বি হোসেন জানান, বুধবার দিবাগত রাতে
গৌরনদী উপজেলার নলচিড়া এলাকা থেকে তার পিকআপে করে একটি রোগাক্রান্ত এবং
একটি সুস্থ গরু আগরপুর বাজারে নিয়ে যায় ওই বাজারের মাংস ব্যবসায়ী কসাই
সেন্টু হাওলাদার ও তার সহযোগিরা। পথিমধ্যে রোগাক্রান্ত গরুটি মারা যায়। পরবর্তীতে
সুস্থ গরু বাজারে রেখে মৃত গরু আগরপুর গ্রামের সোহান ফকিরের বাড়িতে নিয়ে
জবাই করা হয়।

স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, মৃত গরু জবাইয়ের ঘটনাটি
চারদিকে ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা সোহান ফকিরের বাড়িতে অবস্থান নেয়। এসময়
কসাই সেন্টু ও তার সহযোগিরা কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে মাংস ব্যবসায়ী
সেন্টুর শ্বশুর আব্দুল মজিদ খান ঘটনাস্থলে এসে বিষয়টি ধামাচাঁপা দেয়ার চেষ্টা
চালিয়ে ব্যর্থ হন। এলাকাবাসি আরও বলেন, মরা গরু জবাইয়ের বিষয়টি প্রথমে আগরপুর
তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো সত্বেও তারা বিষয়টি এড়িয়ে যান।

পরে রাত সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার পর তার নির্দেশে
মাংস ব্যবসায়ী কালাম তালুকদারকে আটক করেন পুলিশ। আটককৃত কালাম আগরপুর
গ্রামের মৃত সামসুল হকের ছেলে। তবে ঘটনার মূল হোতারা পলাতক রয়েছে। এরপূর্বেও
একাধিকবার কসাই সেন্টু বিরুদ্ধে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ
রয়েছে।

আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র জানান, বিষয়টি জানার পরপরই অভিযান
চালিয়ে মাংসসহ একজনকে আটক করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার
শাকিলা রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ
দেওয়া হয়েছে।

শামীম আহমেদ
বরিশাল,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD