শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় অবৈধভাবে বহুতল স্থায়ী স্থাপনা ভেঙে দিলো প্রশাসন

কলাপাড়ায় অবৈধভাবে বহুতল স্থায়ী স্থাপনা ভেঙে দিলো প্রশাসন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বহুতল স্থায়ী স্থাপনা নির্মানের অভিযোগে কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুলাই)  সকাল ১০টার দিকে উপজেলার মহিপুর বাজারে এ অভিযান চালানো হয়।
মহিপুর মধ্যে বাজারে ভেঙ্গে দেয়া স্থাপনাগুলোর মালিক হলেন- ইউসুফ মোল্লা, জাহাঙ্গীর (সিলবার), খলিলুর রহমান এবং  আলম ভদ্র।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করেন মহিপুর থানা পুলিশ।
নির্বাহী মাজিস্ট্রেট কৌশিক আহমেদ জানান, অত্র এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পূর্ণবাসনের জন্য সরকার অস্থায়ীভাবে সরকারি জমিতে এক বছরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে এই জমিগুলো। প্রতিবছর নবায়ন করতে হবে।
এই বরাদ্দগুলোতে স্পষ্ট শর্ত থাকে যে, এখানে কোন প্রকার স্থায়ী স্থাপনা করা যাবে না।
সরকারের শর্ত ভঙ্গ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি স্থাপনা গড়ে উঠেছে। সেগুলো উচ্ছেদের ব্যাপারে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হস্তে অভিযান চালানো হচ্ছে। তিনি আরো জানান, ইতিমধ্যে পাঁচটি স্থাপনা ভেঙে দেয়া হয়েছে।
সকলের সতর্কতার জন্য জানানো হইতেছে যে সরকারি শর্তের বাইরে গিয়ে স্থাপনা নির্মান না করেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD