শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
পটুয়াখালীর বাউফলে গণধর্ষণ মামালার প্রধান আসামি র‌্যাব কতৃক গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে গণধর্ষণ মামালার প্রধান আসামি র‌্যাব কতৃক গ্রেফতার

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাউফল কলেজের শিক্ষার্থীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি বাবু মৃধা (ওরফে পিস্তল বাবুকে) গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল।

গত (৬ জুলাই) ২৪ইং তারিখ রোজ শনিবার বিকেল পাঁচটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ বাবু মৃধা (৩২) ওরফে পিস্তল বাবুকে গ্রেফতার করা হয়।

খোজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত আসামি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামের মো, মোফাজ্জেল হোসেন মৃধার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, পটুয়াখালী জেলার বাউফল থানার ধর্ষিতা তরুনী (১৭) একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। ঘটনার দিন গত ১১ জুন সকাল সাড়ে আটটার দিকে প্রতিদিনের ন্যায় ভিকটিম তার কলেজে যায়ে।

কলেজ শেষে বাড়ি ফেরার পথে মামলার ০৩ নং আসামী সোহেল তাকে অটোরিক্সাযোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রওনা দেন কিন্তু তাকে তার বাড়ির সামনে না নামিয়ে বাড়ির অদূরে জনৈক আমির সিকদারের বাড়ির সামনে নামিয়ে দেয়।

সেখান থেকে ভিকটিম পায়ে হেটে রওনা হলে আসামী বাবু ও তার সহযোগী ২ নং আসামী সুমন তার পিছু নেয় এবং তাকে দাড় করিয়ে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে এবং পথরোধ করে।

পরবর্তীতে আসামীরা ভিকটিমকে হাত ধরে টেনে নিয়ে জনৈক আমির সিকদারের টিনশেডের একটি ঘরের ভিতর নিয়ে যায়।

আসামীরা উক্ত ঘরে থাকা এক মহিলাকে বের করে দিয়ে ভিকটিমকে হত্যার ভয় দেখায়।

পরে ১নং আসামী ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ২ নং আসামী সহ অজ্ঞাতনামা আরোও ২ জন আসামীরা রাস্তা থেকে ৩ নং আসামীকে ডেকে নিয়ে আসে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করায়।

৩ নং আসামীকে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করানোর সময় ১ নং আসামী ভিডিও ধারণ করে রাখে এবং উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ নং আসামীর নিকট হতে নগদ ৪হাজার ৫শ টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়।

পরবর্তীতে ধর্ষিতা তরুনী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করে (বাউফল থানার মামলা নং-১৯ তারিখঃ ১৪/০৬/২৪ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)/৩০ ধারা।

বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব আত্মগোপনে থাকা আসামীদের গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে।

শনিবার র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবংর‌্যাব -১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে গ্রেফতারকৃত আসামীকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যপারে পটুয়াখালী র‌্যাবর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা ঘটনার বরাত দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD