সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় নির্মানের ১০ দিনেই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ

কলাপাড়ায় নির্মানের ১০ দিনেই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার সদর  মহিপুর ইউনিয়নের সড়কের নির্মান কাজ শেষ হওয়ার ১০ দিন পরই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ।
নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরাবস্থা হয়েছে বলে জানিয়েছেন মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত ৩.৩ কিলোমিটার সড়কের সুবিধাভোগী জনগণ।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানাযায়,  ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের এ সড়কের নির্মান কাজ করে শহীদুল এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
এলাকাবাসী মোঃ সিদ্দিক মোল্লা বলেন,  উপজেলা এলজিইডি অফিসের উদাসীনতা ও ঠিকাদারের গাফেলতির কারনে সড়কের এমন বেহাল দশা হয়েছে। ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী।
কলাপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: সাদেকুর রহমান সাদিক,  এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার বলেন, বিষয়টি অবগত হয়েছি। সংশ্লিষ্টদের কারন দর্শানোর সুপারিশের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মানের নির্দেশনা দেয়া হয়েছে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD