বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নাগরিক উদ্যোগ’র মানববন্ধন

কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নাগরিক উদ্যোগ’র মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :
পটুয়াখালীর কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
কলাপাড়া নাগরিক উদ্যোগের আয়োজনে শনিবার সকাল ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগ’র আহবায়ক কমরেড নাসির তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান সিকদার,ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক ও পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মোঃ জিসান হায়দার আলমগীর,
বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কলাপাড়া’র
 সদস্য অমল কর্মকার এবং ব্যাবসায়ী নেতা সৈয়দ মোঃ রাসেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা কলাপাড়ায় বিদৎুতের নানা অনিয়মের প্রতিবাদ জানিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান।
এসময় তারা বলেন, তাপবিদ্যুতের জন্য কলাপাড়ার মানুষ বাড়িঘর, মসজিদ, মন্দীর, গোরস্থান সবকিছু হারিয়ে বাস্তহারা হয়েছে।
তাই এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি কলাপাড়াবাসিকে দিয়ে অন্যত্র বিতরণ করতে হবে। এছাড়াও চলমান এই পরিস্থিতির উন্নতি না হলে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD