শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় ছাত্রলীগের সভাপতি মুসা, সম্পাদক অমি গাজী

কলাপাড়ায় ছাত্রলীগের সভাপতি মুসা, সম্পাদক অমি গাজী

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি  :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মুসা ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী। শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফ স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী এক বছরের জন্য ছাত্রলীগের এ নতুন কমিটির তথ্য জেলা থেকে পোস্ট করার পর নবাগত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ মিছিল করে ছাত্রলীগ।
মিছিল শেষে ছাত্রলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান মুসা ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী ফুলের তোড়া নিয়ে দেখা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি’র বাসভবনে।
এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দকে পড়াশুনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন দুর্যোগ প্রতিমন্ত্রী। যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের প্রতিটি নেতা, কর্মী অগ্রনী ভূমিকা রাখতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD