শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল নগরীর কাউনিয়া ফ্ল্যাট থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার

বরিশাল নগরীর কাউনিয়া ফ্ল্যাট থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার

Sharing is caring!

শামীম আহমেদঃ
বরিশাল নগরীর কাউনিয়া এলাকার পানির ট্যাংকির পূর্ব পাশের স্বপ্ন বিলাস ভবন নামের
ফ্ল্যাটের চারতলার বাসা থেকে বুধবার সকালে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে
পুলিশ।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানিয়েছেন,
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাঁচ বছর চার মাস বয়সের মেয়ে রাবেয়া বশরী রোজাকে
হত্যার পর নিজের গলায় ধারালো বটি দিয়ে কেটে আত্মহত্যা করেছে বাবা নাঈম হাওলাদার
(৩৫)। নিহত নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে এসআই আরাফাত হাসান আরও বলেন, চারমাস আগে স্ত্রীর সাথে
বিচ্ছেদ হয় নাঈমের। মঙ্গলবার দিবাগত রাতে ফোন করে তার স্ত্রী জানিয়েছে সকালে সে
মেয়েকে নিয়ে যাবে। তাই ধারালো বটি দিয়ে মেয়েকে জবাই করে হত্যার পর নিজের গলা
কেটে আত্মহত্যা করেছে নাঈম। তবে ফ্ল্যাট বাসার সামনের রুমে নাঈমের বোন থাকলেও
তারা বিষয়টি টের পায়নি। বুধবার সকালে বাসার একটি রুমে তাদের গলাকাটা মরদেহ
দেখতে পেয়ে স্বজনরা কাউনিয়া থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে মরদেহের পাশ থেকে রক্তাক্ত ধারালো বটি উদ্ধার করে।

পুরো ঘটনাটি তদন্তাধীন
রয়েছে বলেও তিনি (এসআই) উল্লেখ করেন।
নিহত নাঈমের বাবা শাহজাহান হাওলাদার বলেন, নাঈমের তালাকপ্রাপ্ত স্ত্রী অনা আক্তার তার
মেয়ে রাবেয়া বশরী রোজাকে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় তার ছেলে নাঈম বিষয়টি সহ্য
করতে না পেরে এই কান্ড ঘটিয়েছে। তিনি আরও বলেন, অনা আক্তারের সাথে বিবাহ
বিচ্ছেদের সময় দেন মোহর বাবদ তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়া হয়েছে।


ঘটনার পর থেকে নাঈম অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পরে। শাহজাহান হাওলাদার জানান,
নগরীর পলাশপুর এলাকায় অনা আক্তারের বাবার বাড়ি। প্রায় দুইবছর আগে প্রেমের
সম্পর্কে তাদের বিয়ে হয়েছিল। নাঈম অপসোনিন কোম্পানির গাড়ির চালক ছিলো।

বিএমপির কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার সরোয়ার হোসেন জানান, বাবা ও
মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি
আত্মহত্যার প্ররোচনা কিনা তা খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা
হবে

শামীম আহমেদ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD