বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডে-২০২৪ উদযাপিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডে-২০২৪ উদযাপিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ পদার্থবিজ্ঞান বিভাগ ও পদার্থবিজ্ঞান ছাত্র কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত ফিজিক্স ডে -২০২৪ এর প্রথম পর্ব সফলভাবে উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আনন্দ পথযাত্রা, আলোচনা সভা ও নানা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ বদরুজ্জামান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ ইশতিয়াক মুহাম্মদ সাঈদ, বিজ্ঞানের প্রকৌশল অনুষদের ডিন ডঃ শফিউল আলম। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর লোকমান হোসেনের উপস্থাপনায় আরো বক্তব্য প্রদান করেন ডঃ রহিমা নাসরিন ম্যাম এবং বুপশা এর সহ-সভাপতি নূর নবী সাগর। পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান বিকাল ৪ ঘটিকা থেকে কীর্তনখোলা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি অধ্যাপক ড.মোঃ বদরুজ্জামান ভূঁইয়া বলেন,অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের পার্থক্য ১৯-২০ তোমরা একটু সিরিয়াস হলেই ওদের কেউ পেছনে ফেলতে পারবা‌। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই কারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ তোমাদের যে কোন প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবা, বরিশাল বিশ্ববিদ্যালয় হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রোল মডেল।বরিশাল বিশ্ববিদ্যালয়কে আধুনিক ,গবেষণা নির্ভর করতে যা করা দরকার আমি করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD