রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
জাতির পিতা বঙ্গবন্ধু অসাম্প্রদায়িকতা বিশ্বাস করতেন

জাতির পিতা বঙ্গবন্ধু অসাম্প্রদায়িকতা বিশ্বাস করতেন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ,
আমরা বাংলাদেশে স্বাধীনতা করেছি,স্বাধীনতা যুদ্ধে এখানে ধর্মের কোনো বিবেধ ছিলোনা।
হিন্দু মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সবাই মিলে আমরা আমাদের এই দেশটার স্বাধীন করেছি।তাহলে দেশটা কাদের? এই দেশটা আমাদের সকলের। এখন কেনো আপনারা নির্যাতিত হয়েছেন এমন বলে অনেকে বক্তব্য দিয়ে আসছেন? যারা নির্যাতিত হয়েছে তাদেরকে রুখেদাড়াতে হবে।বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িকতা বিশ্বাস করতেন প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা ভাবে, দেশের শান্তির কথা ভাবে বলেই দেশে সাম্প্রদায়িক সংঘাত বহুলাংশে বন্ধ হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের মনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্রোতধারা বহমান রয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হীরেন্দ্রনাথ সমাজদার হিরু ও এ্যাডভোকেট তাপস কুমার পাল, বিসিসি মেয়রপত্নী সমাজসেবক লুনা আব্দুল্লাাহ এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ শর্মা।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD