শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে রিক্সা চালকের গলা কেটে অটোরিক্সা ছিনতাই, আটক ৪

বরিশালে রিক্সা চালকের গলা কেটে অটোরিক্সা ছিনতাই, আটক ৪

Sharing is caring!

 স্টাফ রিপোর্টার ॥

বরিশাল নগরীতে যাত্রীবেশে রিক্সা চালকের গলা কেটে একটি অটোরিক্সা নিয়ে গেছে দুই ছিনতাইকারী।

ছিনতাইকারীরা পরস্পর স্বামী-স্ত্রী। ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়েছে শনিবার (২৭ এপ্রিল) নগরীর শের-ই বাংলা হাসপাতাল ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। পুলিশ ওই চোরাই রিক্সার মালামাল বিক্রির সাথে জড়িত আরো দুইজনকে আটক করেছে। রোববার (২৮ এপ্রিল) বিকেলে বিএমপির সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিবির উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৭ এপ্রিল রাত দেড়টার দিকে শের-ই-বাংলা হাসপাতাল থেকে শিশুসহ একজন পুরুষ ও মহিলা নগরীর ব্যাপ্টিষ্টমিশন উইলিয়ামপাড়া যাওয়ার উদ্যেশ্যে একটি রিক্সায় ওঠে। রিক্সাটি হাসপাতাল ক্যাম্পাসের আইএসটিআই ইন্সটিটিউট সংলগ্ন এলাকায় পৌছাইলে পিছন দিক থেকে চালকের গলায় ছুড়ি চালায় ওই যাত্রীরা। এতে চালক হুমায়ুন কবির হাওলাদার আহত হয়ে নিচে পড়ে গেলে তারা রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এদিকে মেট্রোপলিটন ডিবি পুলিশ ঘটনার পরপরই আসামী গ্রেফতারে অভিযান শুরু করে।

ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ রিক্সার ওই দুই যাত্রী মাসুম হাওলাদার ও তার স্ত্রী মোসা: সাথীকে আটক করতে সক্ষম হয়।

সেই সাথে রিক্সাটি নগরীর বাংলাবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যানুযায়ী ছিনতাইকৃত রিক্সার ব্যাটারী কেনার দায়ে বাংলাবাজার এলাকা থেকে আটককৃত মাসুম হাওলাদারের শাশুরী বিউটি বেগম ও নগরীর বান্দ রোড এলাকার ব্যাবসায়ী মাহাবুব মটরস এর মালিক মোঃ মাহাবুবুর রহমানকে আটক করে।

এদিকে আহত রিক্সাচালকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সমীর ও সহকারী কমিশনার হুমায়ন কবীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD