সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
নলছিটিতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

নলছিটিতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে নলছিটিতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন।

দ্রব্য মূল্যের উর্ধগতির বাজারে মানুষের যখন নাভিশ্বাস ঠিক তখনি মানবতার কল্যানে নিবেদিত সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এগিয়ে আসলো। ২রা এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নলছিটি উপজেলার সারদল গ্রামে তালুকদার বাড়ির সম্মুখে সংগঠনের পক্ষ থেকে এই উপহার দেয়া হয়।

এ সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই আয়োজন করা হয়,তারই প্রেক্ষীতে এই বছরের রমজানে সামান্য হলেও এসব মানুষের পাশে থাকতে পেরেছি।সকলের সম্মিলিত সহযোগিতায় এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইনশাআল্লাহ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের পাশে থাকবে লাভ ফর ফ্রেন্ডস। উল্লেখ্য ২৫ শে মার্চ বরিশালে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অসহায় দু:স্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।এসময় উপস্থিত ছিল মোঃ মেশকাতুর রহমান শান্ত,পনির তালুকদার। ইফতার সামগ্রীর প্রতিটি বস্তায়চাল,ডাল,আলু,পিয়াজ,চিড়া,চিনি,ছোলা,মুড়ি,ট্যাং,তেল,লবনসহ অন্যান্য খাদ্য সামগ্রী দেয়া হয়। কর্মহীন ও অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী উপহার পেয়ে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD