সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
পটুয়াখালীতে গরুর মাংস ৬৫০টাকায় এবং ডিমের হালি ৩৬ টাকা,দুধের লিঃ৬৫ টাকায় মিলছে

পটুয়াখালীতে গরুর মাংস ৬৫০টাকায় এবং ডিমের হালি ৩৬ টাকা,দুধের লিঃ৬৫ টাকায় মিলছে

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীতে ন্যায্যমূল্যে ডিম-দুধ ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

(২৮ শে মার্চ) বৃহস্পতিবার (সকালে শহরের সোনালী ব্যাংক মোড়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়, শেষ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে এ কার্যক্রম চলবে।

এখান থেকে গরুর মাংস ৬৫০ টাকা কেজি, মুরগির ডিম প্রতি পিস ৯ টাকা এবং গরুর দুধ প্রতি লিটার ৬৫ টাকা দরে যে কেউ কিনতে পারবেন। বৃহস্পতিবার প্রথম দিনেই ২০০ কেজি গরুর মাংস, ১২০০ পিস ডিম ও ৫০ লিটার দুধ বিক্রি করা হয়েছে।

জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম দৈনিক আনন্দ বাজারক বলেন, বাজারমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

এ সময় পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার, পটুয়াখালী হাঁস প্রজনন কেন্দ্রের ম্যানেজার সুকান্ত কর, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদ হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD