মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আন্ধারমানিক নদী রক্ষায় প্রতিবন্ধকতা শীর্ষক মতবিনিময় সভা

আন্ধারমানিক নদী রক্ষায় প্রতিবন্ধকতা শীর্ষক মতবিনিময় সভা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় ‘বাংলাদেশের নদ-নদী রক্ষায় প্রতিবন্ধকতা প্রেক্ষিত আন্ধারমানিক’ শীর্ষক  এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ নামের দুইটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ মতবিনিময়সভার আয়োজন করে।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির।
সভার শুরুতে আন্ধারমানিক নদীর উপর গবেষণালব্ধ ধারণাপত্র উপস্থাপন করেন ওয়াটার্স কিপার্স বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ইকবাল ফারুক। মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী নেছারউদ্দিন আহমেদ টিপু, জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু, সুজন মৃধা, কৃষক ফরিদ তালুকদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।
মতবিনিময়সভায় কলাপাড়া উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষক, মৎস্য চাষী, ব্যবসায়ী, জেলেসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD