শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
১৪ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী র‌্যাবের হাতে গ্রেফতার

১৪ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী র‌্যাবের হাতে গ্রেফতার

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
১৪ বছরের অধিক সময় পালিয়ে থেকেও রক্ষা হলনা স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত
প্রধান আসামী নজরুল ইসলামের।

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে তাকে পিরোজপুর জেলা সদরের কৃষ্ণচূড়া
এলাকা থেকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি’র সদস্যরা।

গ্রেফতার মোঃ নজরুল ইসলাম (৫৩) পিরোজপুর জেলার সদর থানাধীন চলিশা এলাকার মৃত
জাবেদ আলী খানের ছেলে।আজ মঙ্গলবার (১৯) মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল
র‌্যাব ৮ প্রধান কার্যলয় মিডিয়া সেল

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানাধীন
ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়া তলা নামক স্থানের একটি ডোবা থেকে হাত বাধাঁ
অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

যে ঘটনায় থানা পুলিশ বাদী
হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে উদ্ধার হওয়া মরদেহটি গ্রেফতার সাজাপ্রাপ্ত নজরুল ইসলামের স্ত্রী নাসিমা (২০)
এর বলে শনাক্ত করা হয়।

আর নাসিমার মৃত্যুর ঘটনার সাথে স্বামী নজরুলের সম্পৃক্ততা
প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা
অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পাশাপাশি ২০১ ধারায় ০৭
বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।তবে নজরুল ইসলাম
পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত ওইসময় গ্রেফতারি পরোয়ানা জারি করে।

র‌্যাব জানায়, র‌্যাব ৮, সিপিএসসি, বরিশাল ছায়া তদন্ত করে এবং আধুনিক তথ্য ও
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীর অবস্থান সনাক্ত করে অভিযান
পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উল্লেখিত যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে পিরোজপুর সদর থানা পুলিশের
নিকট হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD