মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কলাপাড়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, সাধারণ  সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন  সম্পাদক অধ্যক্ষ মনজুরুল আলম, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট  সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
পুষ্প স্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিশেষ আলোচনা সভা শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে  উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও বর্ণাঢ্য রাজনীতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।  এছাড়াও সকাল থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যালী, চিত্রাঙ্কন, বক্তৃতা, গান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD