মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ভোররাতে দুর্ধর্ষ চুরি

কলাপাড়ায় ভোররাতে দুর্ধর্ষ চুরি

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী কলাপাড়ায় ভোররাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে শাহআলম গাজীর বাসায় রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
শাহআলম গাজীর ছেলে সোহাগ গাজী জানান, ঘরের পিছনের লোহার দরজা কেটে তিনটি ছিটকানি খুলে ঘরে চারজন মুখোশ পরা লোক প্রবেশ করে। আমার রুমে ঢুকে রামদা ঠেকিয়ে আমাকে চিৎকার দিতে নিষেধ করে। এসময় তারা স্টিল আলমারি, ওয়ারড্রব ভেঙে টাকা, গয়না, মোবাইল নিলে।
আমি চিৎকার দিলে তারা আমার পায়ে হাতুড়ি দিয়ে পিটায়। ঘরের দোতলায় থাকা আমার বাবা-মা, ভাই ঘটনা বুঝতে পারলে। তাদের ডাক চিৎকার শুনে প্রতিবেশী সোহেল মৃধা টর্চ লাইটের আলো জ্বালিয়ে আসলে তারা পালিয়ে যায়।
প্রতিবেশী সোহেল মৃধা জানান, ভোররাতের আগে আমি চিৎকার শুনে দৌড়ে তাদের বাড়িতে গেলে সকল দরজা খোলা দেখতে পাই। আমার উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়।
শাহাআলম গাজী জানান, আমরা ঘরের দোতলায় ঘুমিয়ে ছিলাম।
ছেলের চিৎকার ও শব্দ শুনে বুঝতে পারলাম ঘরে কেউ এসেছে। আমরা ডাক চিৎকার দিলে লোকজন চলে আসে। এর আগে  স্টিল আলমারি ভেঙে নগদ এক লক্ষ, বারো হাজার সাতশত টাকা, দুটি স্বর্ণের চেইন, একজোড়া রুলি, তিনটি আংটি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগ, দশটি শাড়ি নিয়ে যায়।
কলাপাড়ার থানার এসআই মোঃ গোলাম মাওলা জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গেছে। আমাদের টিম কাজ করছে। আইনগত ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD