শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
পটুয়াখালী পৌর নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেল্লাল মৃধা জনগনের ভালবাসায় সিক্ত

পটুয়াখালী পৌর নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেল্লাল মৃধা জনগনের ভালবাসায় সিক্ত

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি:

আসন্ন পটুয়াখালী পৌরসভার নির্বাচনে ৯’মার্চ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে পৌর কাউন্সিলর পদে বেল্লাল হোসেন মৃধা উট পাখি মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।গত ১৩’ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের পর যাচাই বাছাই শেষে ২৩ ফেব্রুয়ারী জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে প্রচার প্রচারনা। একটানা ৭’মার্চ প্রচার প্রচারণার শেষ দিনে নির্বাচনী এলাকা ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কথা বলে জানাগেছে প্রচার প্রচারণায় ব্যাপক সারা পেয়েছেন বেল্লাল মৃধা। তবে প্রার্থী বেল্লাল হোসেন মৃধা ঐতিহ্যবাহী মৃধা পরিবারের সন্তান তার পিতা সাবেক কাউন্সিলর ছিলেন, তার চাচা আবুল কালাম আজাদ মৃধা জেলা আওয়ামীলীগের ত্যাগী নেতা এছাড়াও প্রতিটি সামাজিক, রাজনৈতিক, মানবসেবা মুলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। প্রার্থী বিল্লাল মৃধা জানান, আমি জনগণের কাউন্সিলর হিসেবে নয় সন্তান হিসেবে সেবা করতে চাই। যে কোন সেবা প্রদানের একটা মাধ্যমে প্রয়োজন আমরা পৌরবাসী তাই পৌরসভার জনসাধারণের সেবা করতে হলে পৌরসভার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারলে ৯ নং ওয়ার্ডবাসীর অধিকার ও উন্নয়ন সহ সকলে সেবা নিশ্চিত করা যাবে। নির্বাচনে অংশ গ্রহন করার উদ্দেশ্য লক্ষ একটাই জনগণের সেবা মুলক কাজ করা। তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং ৯ নং ওয়ার্ডকে উন্নয়নের একটি অংশ হিসেবে বেঁধে দিতে কাউন্সিলর প্রার্থী হয়েছি। অর্থ নয় ভালোবাসা দিয়ে জয়যুক্ত হতে চাই। জনগন আমাকে চায় তাদের একজন সন্তান হয়ে তাদের পাশে থাকি তাই কোন অসৎ উদ্দেশ্যকারী যেন জনগণের শান্তি বিনষ্ট না করতে পারে সেজন্য নির্বাচন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি। যাতে আগামী ৯ মার্চ জনগন শান্তিপুর্ন ভাবে ভোট দিতে পারেন। এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সময় যত ঘনিয়ে আসছে মানুষের মধ্যে ভোটের আনন্দ বৃদ্ধি পাচ্ছে।আসা করি জনগণ তাদের সন্তানকে আগামী ৯ তারিখ বিপুল ভোট জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দিবেন।নির্বাচনে জয়যুক্ত হলে জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবো তাতে নিজের জীবন বাজি রেখে হলেও জনগণের সেবা দিতে সর্বাত্মক পাশে থাকবো ইনশাআল্লাহ এমবটাই প্রতশ্রুতি দেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD