মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

এ ছাড়া চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, মোঃ নাসির উদ্দিন হাওলাদার চেয়ার ম্যান ২নং গোলখালী ইউপি, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাসসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সভায় উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD