শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় ইউপি সদস্যকে পিটিয়ে জখম

কলাপাড়ায় ইউপি সদস্যকে পিটিয়ে জখম

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় জাকির হোসেন দুলাল (৫০) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহত দুলাল মহিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
আহত দুলাল জানান, সে বারোটার দিকে মহিপুর থেকে কলাপাড়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় চৌরাস্তা এলাকায় পৌঁছলে স্থানীয় জাকিরের নেতৃত্বে ৫/৭ জন তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।
তিনি আরও জানান, ৯ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে দুটি মসজিদ রয়েছে। এই দুই মসজিদে মুসুল্লী যাওয়াকে কেন্দ্র করে আগে থেকেই জাকিরের সঙ্গে ইউপিস সদস্য দুলালের বিরোধ হয়। এই বিরোধকে কেন্দ্র করে তার উপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন বলেন, মসজিদ নিয়ে তার সঙ্গে কোন বিরোধ নেই। তবে পাশাপাশি দুটি মসজিদ হওয়ায় তার বাড়ির মসজিদের মুসুল্লীদের সে সরকারী ত্রান সহায়তা দেয়। অন্য মসজিদে যারা যায় তাদের সঙ্গে ব্যবহার ভালো করেনা। আর আমি দুলাল মেম্বরকে মারি নাই।
সে নিজেই আমার উপর হামলা চালিয়েছে। আমি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছি।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD