মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
অনুমতি ছাড়াই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

অনুমতি ছাড়াই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ

অনুমতি ছাড়াই বিদ্যালয়ের সরকারী গাছ কর্তনের অভিযোগ উঠেছে ৪৮ নং দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে।

জানুয়ারি মাসের শেষের দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে চরম বিক্ষুব্ধ হয়েছেন ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসী।

এ ঘটনায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে সরেজমিনে খোঁজ খবর নিতে গিয়ে ঘটনার সত্যতাও পায় উপজেলা প্রশাসন।

জানা গেছে, ৪৮ নং দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে কোেনা আলোচনা না করে গত ২৮ জানুয়ারি অনুমতিবিহীনভাবে সরকারী গাছ কর্তন করান। যেটি সম্পূর্ণ বেআইনি।

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি রেজোয়ান তালুকদার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না, প্রধান শিক্ষক গোলাম কবির তিনি আমাকে কিছুই জানায় নি।

এ ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবী জানিয়ে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাওসার তালুকদার জানান, অনুমতিবিহীনভাবে সরকারী গাছ কর্তন করা বেআইনি।

প্রধান শিক্ষক এটি করতে পারেন না।

তিনি জানান পরিবেশ ভারসম্য রক্ষা সৌদর্য্য বর্ধন, ও শিক্ষার্থীদের গাছের ছায়ায় বিশ্রামের আর কোনো সুযোগ রইল না।

কাওসার তালুকদার আরও জানান, আমরা রাজাপুর থানার ওসিকে জানিয়েছি তারা পুলিশ পাঠিয়েছে। কিন্তু এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নাই। গালুয়া উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ জানান, আমি এ বিষয়ে জানি না, আগামীকাল খোঁজ নিয়ে দেখবো কি ঘটনা ঘটেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD